ঢাকাThursday , 25 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 November 2021, 22:41

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের এক এসএসসি পরীক্ষার্থী (!) বাবা-মায়ের সাথে পূজা দেখতে যায়। মেয়েটি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পার্শ্ববর্তী এক বান্ধবী অনুরোধে তার বাড়িতে বেড়াতে যায়। রাত ৮টার দিকে বান্ধবী পূজা মন্ডল তার জ্যাঠাতো ভাই দুলাল মন্ডলের বখাটে পুত্র অলোকেশ মন্ডল (২৫) সহিত মোটরসাইকেলে করে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তুলে দেয়। নারী লোভী অলোকেশ পথিমধ্যে নাকতাড়া গ্রামের জুবায়ের মল্লিক এর পরিত্যক্ত পাকা বসতবাড়ির সামনের বাগানের মধ্যে নিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাচীরের গেট বন্ধ করে পরিত্যক্ত পাকা ঘরে মধ্যে নিয়ে জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে অলোকেশ বাড়িতে তার বোন পূজা ও চাচাতো ভাই তারালী হাইস্কুলের সহকারী শিক্ষক সৌমিত্র মন্ডল বাপ্পির নিকট মুঠোফোনে যোগাযোগ করে। বাপ্পী ও পূজা মন্ডল রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে নিজেদের বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে ধর্ষণের শিকার মেয়েটির বাবা পূজার বাড়িতে তাকে আনতে গেলে বাপ্পী তাকে আটকে রেখে বলে অসুস্থ হয়ে পড়েছে রাতে আমাদের বাড়িতে থাক ওর ঔষধ দিয়েছি কাল বাড়ি যাবে। গভীর রাতে অলোকেশ বাড়ি ফিরে বাপ্পীর সাথে পরামর্শ করে ধর্ষণের শিকার মেয়েটিকে হুমকি ধামকি দিয়ে সকালে বাড়িতে পাঠায়। এরপর সকালে মেয়ে বাড়িতে ফিরে বাবা মায়ের সাথে ধর্ষণের ঘটনাটি জানায়। অসহায় অভিভাবকরা দিনভর বিভিন্ন মহলে দেনদরবার করে সন্ধ্যায় আশাশুনি থানার শরণাপন্ন হয়।

এ ব্যাপারে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ধারায় ২৫(১১)২১নং মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক অলোকেশ মন্ডল ও ঘটনার ধামাচাপাকারীরা গ্রেপ্তার এড়াতে পলাতক ছিল। আশাশুনি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, মামলা হয়েছে আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *