ঢাকাThursday , 25 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসায় জখমের পর ধর্ষণের শিকার স্বামী পরিত্যক্তা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 November 2021, 22:06

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নে স্বামী পরিত্যক্তা পঞ্চাশার্দ্ধো এক গৃহবধূকে ধর্ষণের পর ছুরি দিয়ে জখম করার এক দুর্বৃত্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর রাতে লাবসা ইউনিয়নের মাগুরা এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় নির্যাতিতা গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন স্বামী পরিত্যক্তা ওই গৃহবধূ জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃহস্পতিবার ভোর রাতে তিন জনের একদল দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে। এ সময় তার গলায় ছুরি ও মুখে উপর কম্বল চেপে ধরে এবং পিঠ মোড়া দিয়ে হাত বেধে এক দুর্বৃত্ত তাকে জোর পূর্বক ধর্ষণ করে। অপর দুই জন এ সময় বাহিরে পাহারা দিতে থাকে। এ সময় তিনি ধস্তা ধস্তির চেষ্টা করলে তার দুই হাতে ও গলায় ছুরি দিয়ে আঘাত করে ওই দুর্বৃত্ত। তিনি এ সময় তার সাথে এ ধরনের অমানবিক কাজের জন্য জড়িতদের শাস্তির দাবী জানান।

ধর্ষিতার মেয়ে অভিযোগ করে বলেন, আমার মায়ের সাথে যে অমানবিক ও পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা আর কোন নারীর সাথে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য তিনি সরকারের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। দুর্বৃত্তরা এ সময় তার মায়ের কানের দুল ও পায়ের নূপুর ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল এই অমানবিক কাজের নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সদর হাসপাতালের গাইনী বিভাগে ওই গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, তাকে চিকিসার দেয়ার পাশাপাশি আমরা মনসিকভাবে সাপোর্টও দিচ্ছি। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ধর্ষককে সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *