ঢাকাWednesday , 24 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নির্বাচিত হয়েছে- পুলিশ সুপার

admin
November 24, 2021 10:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ‘বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর সাতক্ষীরা জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে’। বুধবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশ লাইনসে প্রাথমিকভাবে নির্বাচিত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সাথে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়কালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষে মাননীয় আইজিপি মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার। আমরা আমাদের কথা রেখেছি’।

এ সময় প্রাথমিকভাবে নির্বাচিত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের আগামী ০৩ ডিসেম্বর রাজারবাগ পুলিশ হাসপাতাল ঢাকায় মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করার আহবান জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়কালে নিয়োগ বোর্ডের সদস্য সহ সাতক্ষীরা জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।