ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় উন্নয়ন মেলা উপলক্ষ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 02:09

শাহিন বিল্লাহ, কলেজ প্রতিনিধি: সাতক্ষীরায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ অক্টোবার) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে (ষষ্ঠ-অষ্টম, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ) তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পরীক্ষা পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ এবং উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফেরদৌস আরা শিউলি, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল কলেজের শিক্ষক মো. মাহবুবুর রহমান, ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক মো. মমতাজ উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল কলেজের ছাত্র আলামিন রাজ বলেন, “বর্তমান শিক্ষাবান্ধব সরকার একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে, আর তারই অংশ হিসেবে আজকের এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *