ঢাকাSaturday , 21 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজে নবীন বরণ

admin
July 21, 2018 5:16 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
নবীন বরণে কলেজের গভর্নিং বডির সভাপতি প্রণব ঘোষ বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
কলেজের অধ্যক্ষ রাম প্রসাদ দাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, মুক্তিযোদ্ধা এম. ময়নুল ইসলাম, মোড়ল আব্দুর রশিদ, মো. নুর ইসলাম, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান গাজী, ইউপি সদস্য ময়নুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দেবাশিষ মূখার্জ্জী, ওয়ার্কার্স পার্টি নেতা অলোক ব্যানার্জী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।