ঢাকাWednesday , 24 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াবে বিদেশে সু-চিকিৎসার দাবিতে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 November 2021, 21:45

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সু-চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা বিএনপির আহŸায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট জেলা বিএনপির নেতা-কর্মীরা উক্ত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহŸায়ক শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃণাল কান্তি রায়, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিলন হোসেন শিকদার, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, অ্যাডঃ এ.বি.এম সেলিম, অ্যাডঃ আকবর আলী, অ্যাড. আরিফুর রহমান প্রমুখ।

বিএনপি নেতারা এ সময় বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা এ সময় বেগম খালেদা জিয়া যাতে সু-চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *