ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানের জ্যেষ্ঠ কন্যা সাফিয়ার কর্মী সমাবেশ

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 02:04

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের বড় মেয়ে সাফিয়া পারভীন কর্মী সমাবেশ করেছে।
শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে ৩টায় কেএম মোশাররফ হোসেনের বাড়িতে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে প্রস্তুতিকল্পে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সাফিয়া পারভীন বলেন, পিতার অসমাপ্ত কাজগুলো করতে চাই। একই সাথে এই ইউনিয়নকে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে এই উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি। সকলের কাছে আহবান করে বলেন, আমার পিতাকে যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন ঠিক একই ভাবে আমাকেও সহযোগিতা করবেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কৃষ্ণনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান মোল্যা, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী বক্স গাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষ্ণনগর ইউপি সদস্য রওশন কাগুচী, মো. নজরুল ইসলাম, জবেদ আলী, মোমতাজুল ইসলাম, শফিকুল ইসলাম, আফছার আলী, সংরক্ষিত মহিলা সদস্য রাশেদা খলিল, শ্যামলী রানী বাপ্পী, ফরিদা পারভীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *