ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন বিষয়ে মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 02:01

ডেস্ক রিপোর্ট: দেবহাটায় প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন-২০১৩ এর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার ডিআরআরএ’র আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামনিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার অদীর কুমার গাইন, ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন প্রমুখ। সভায় ১৫০ জন প্রতিবন্ধী শিশু এবং তাদের অভিভাবক উপস্থিত ছিলো।
সভা শেষে, প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন বিষয়ে পটগান ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *