ঢাকাSunday , 21 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের ০৯ টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হলেন যারা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 November 2021, 22:47

এস, এম, মোস্তফা কামাল: ‘কে পাচ্ছেন নৌকা প্রতীক,কে হচ্ছেন নৌকার মাঝি’-এ নিয়ে শ্যামনগরের সর্বত্রে গুঞ্জন,মুখরোচক কথার বুলি জল্পনা -কল্পনার অবসান হল। আগামী ২৩ শে ডিসেম্বর শ্যামনগরে ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে প্রার্থী মনোনীত করা হয়েছে।

নৌকা প্রতিকে মনোনীত ব্যক্তিরা হলেন-২নং কাশিমাড়ী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোমশের আলী ঢালী, ৪নং নুরনগর ইউনিয়নের একাধিক বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম বখতিয়ার আহমেদ,৫নং কৈখালী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ।সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম, ৬নং রমজাননগর ইউনিয়নের শাহনুর আলম,৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান-ভবতোষ কুমার মন্ডল, ১০নং আটুলিয়া ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-গাজী কামরুল ইসলাম,১১নং পদ্মাপুকুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি চেয়ারম্যান এস এম আতাউর রহমান ও ১২নং গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান- জি এম শফিউল আযম লেনিন। এদিকে নৌকা প্রতিক মনোনয়নে বঞ্চিত ব্যক্তিরা জানান, দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনে দলীয় ভেদাভেদ ভুলে কাজ করতে চান, তবে মনোনীত ব্যক্তিদের কাছ থেকে তারা বন্ধুত্বের ভালবাসা পেতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *