ঢাকাFriday , 19 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ইজতেমায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চাইলেন আ.লীগ নেতা নজরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 November 2021, 22:21

নিজস্ব প্রতিনিধি : দেশের অগ্রগতি ও শান্তি কামনায় সাতক্ষীরা জেলা ইজতেমায় অংশ নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। শুক্রবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী মন্টু মিয়ার ইটভাটা ময়দানে অনুষ্ঠিত জেলা ইজতেমায় যান তিনি।

(৩ দিন ব্যাপী)ইজতেমায় প্রথম দিনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে জামায়াত হন এবং সেখানে ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে পবিত্র জুমআর নামাজ আদায় করেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম জেলা ইজতেমায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন। একই সাথে দেশের অগ্রগতি ও শান্তি কামনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশীদ ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা প্রমুখ। ১৯,২০,২১- নভেম্বর তিন দিন ব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিনে প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *