ঢাকাWednesday , 17 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 November 2021, 23:03

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজারে কাঁচামাল ও মুদি দোকানের মূল্য তালিকা না থাকায় ভ্রাম্য মান আদালতে ৩ জনকে সর্বমোট ২০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বুধহাটা বাজারের ব্যবসায়ী কৃষ্ণপদ ঘোষের ছেলে নিত্য ঘোষকে ৫০০ টাকা, অমল সাধুর ছেলে সরকার কুমার সাধুকে ৫০০ টাকা, অনিল সাধুর ছেলে রনজিত সাধুকে ১০০০ টাকা জরিমানা করা হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *