ঢাকাWednesday , 17 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 November 2021, 22:45

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০.৩০ টায় খাজরা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডলের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান সাইফুল্লাহ বাচ্চু, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ছায়ফুল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটি নেতা নুরুজ্জামান সরদার, বিমল কান্তি মন্ডল, রিপন হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা, ইউপি সদস্য হোসেন আলী, ইউপি সদস্য আঃ ছাত্তার, যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক রমজান আলি মোড়ল, স্বেচ্ছাসবেকলীগ সভাপতি শ্যামাপদ ঘোষ, ৯নং ওয়ার্ড আ’লীগ সেক্রেটারি আশীষ কুমার, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি কওছার সানা, সিরাজুল ইসলাম প্রমুখ।

ইউনিয়ন আ’লীগের ৬৫ জন সদস্যের মধ্যে ১ জন মৃতবরণ ও ১ জন বিদেশে থাকায় বাকী ৬৩ জনের মধ্যে ৪১ জন উপস্থিত সম্মেলনে অংশ নেন। এছাড়া ওয়ার্ড আ’লীগের সভাপতি/সেক্রেটারি, বীর মুক্তিযোদ্ধা ও অঙ্গসহযোগি সংগঠনের সভাপতি, সম্পাদকদের অংশ গ্রহনে সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল ও রমজান আলি মোড়ল এর নাম সর্বসম্মতিক্রমে উর্দ্ধতন দলীয় কর্তৃপক্ষ ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *