ঢাকাFriday , 5 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনায় আহত ১

admin ঢাকা
আপডেট: 5 October 2018, 23:23

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে পারিবারিক কলহের ধরে মারধরের ঘটনায় আজিজুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাসিন্দা ও আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের পশ্চিম পাড়ার মোল্যা বাড়ির ঘর জামাই আব্দুল আলিম, বুধহাটা মোল্যা বাড়ির মৃত জোহর আলী মোল্যার ছেলে আনার মোল্যা ও আনছার মোল্যা, তার ছেলে মনি হোসেন, একই এলাকার মৃত ফজর আলীর ছেলে শহিদুল ইসলাম, আদর আলীর ছেলে জাহিদুল ইসলাম, ছামের মোল্যার জামাতা রাজু হোসেনসহ আরও ৪-৫ জন দলবদ্ধ হয়ে ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের শেহের আলীর ছেলে আজিজুল ইসলামের বাড়ি গিয়ে তাকে ঘুম থেকে ডেকে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও মারপিট করে।
এব্যাপারে আজিজুল ইসলাম জানান, কুপিয়ে ও পিটিয়ে আহত অবস্থায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে বুধহাটা এলাকায় আরেকটি বাড়িতে পিট মোড়া দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে আজিজুল ইসলামের পরিবার রাত ১টার দিকে বুধহাটা এলাকা থেকে আজিজুলকে আহত অবস্থায় উদ্ধার করে। ঐ রাতেই আজিজুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এমতাবস্থায় ভুক্তভোগী আজিজুল ইসলামের পরিবার ন্যায় বিচার পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতার হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *