ঢাকাTuesday , 16 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 November 2021, 22:37

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সরদার বাড়ী গ্রামের কাজল সরদারের কলেজ পড়ুয়া মেয়ে কাকুলি সরদার (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

১৬ই নভেম্বর (মঙ্গলবার) বিকাল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান কাজল সরদারের প্রতিবেশী আদেশ সরদার। তবে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। নিহত কাকুলি সরদার কালিগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, পিতা মাতার উপর অভিমান করে কাঠ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, পুলিশ পাঠানো হয়েছে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *