ঢাকাTuesday , 16 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 November 2021, 22:27

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দলে ৬নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

৬নং ওয়ার্ড কৃষকলীগের আহŸায়ক প্রশান্ত সানার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক আশাশুনি সদর ইউনিয়নে নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এন এম বি রাশেদ সরোয়ার শেলী। প্রধান বক্তা ছিলেন, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মতিলাল সরকার। সুখলাল মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বড়দল ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক মোঃ আছাদুল ইসলাম ফকির, সদস্য সচিব নীলকন্ঠ গাইন, আওয়ামীলীগ নেতা সাংবাদিক শফিকুল ইসলাম, শংকর সরকার, জগদীশ চন্দ্র, সুব্রত, জিল্লুুর, বাবু মালী, সুকুর গাজী, অনাদী প্রমুখ।

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রশান্ত সানাকে সভাপতি, সুখলাল মন্ডলকে সাধারণ সম্পাদক ও প্রভাষ কুমার মন্ডলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *