ঢাকাFriday , 5 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার হিজলডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশসহ আহত ৪

admin ঢাকা
আপডেট: 5 October 2018, 01:07

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ার হিজলডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশসহ চারজন আহত হয়েছে। এঘটনায় আহত গ্রাম পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে কুলিয়ার হিজলডাঙ্গা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানান যায়, হিজল ডাঙ্গা গ্রামের আশুতোষ সরকারের স্ত্রী আঙ্গুর দেবী বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি টিউবওয়েলে হাত মুখ ধোয়ার জন্য যায়। এসময় একই এলাকার স্বাধীন সরকারের স্ত্রী প্রিয়াংকার সাথে থুথু ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রিয়াংকা আঙ্গুর দেবীকে মারপিট করে চলে যায় এবং প্রিয়াংকার ভাশুর শান্তি রঞ্জন সরকারের স্ত্রী শিবানী রানী আবারো এসে তাকে মারপিট করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে শান্তি রঞ্জন সরকার, স্বাধীন সরকার ও তাদের স্ত্রীরা আশুতোষ সরকারের বাড়িতে এসে গ্রাম পুলিশ বিশ^জিৎ পুলিন, তার বোন ভবানী পুলিন, মা চিন্তা রানী ও আঙ্গুর দেবীকে ব্যাপক মারপিট করে। এসময় তাদের আত্ম-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত গ্রাম পুলিশ বিশ^জিৎ পুলিন বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *