ঢাকাSunday , 14 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 November 2021, 23:30

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে হাসিবিন সাঈদী রাজা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার কুশুলিয়া গ্রামের শেখ বাহাউদ্দিনের ছেলে ও কুশুলিয়া স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রাজা বেশ কিছুদিন যাবত তার পিতার কাছে মটরসাইকেল দাবি করে আসছিল। কিন্তু তার পিতা মটরসাইকেল কিনে দিতে রাজি হয়নি। সেই কষ্টে পরিবারের প্রতি অভিমান করে শনিবার রাত ১১ টার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান রবিবার (১৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *