ঢাকাSunday , 14 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না- পুলিশ সুপার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 November 2021, 22:36

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরাতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা পুলিশ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বলেন, ‘আমরা বিচক্ষণ ভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা সাতক্ষীরাতে শত ভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই’।

তিনি আরো বলেন, ‘যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে না। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে।’ এ সময় পুলিশ সুপার প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে সাতক্ষীরা পুলিশ সুপার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ হেড-কোয়ার্টার্স এবং অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *