ঢাকাThursday , 11 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 November 2021, 23:19

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০.৩০ টায় স্কুল হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্কুলের এডহক কমিটির সভাপতি সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, সাবেক বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম।

সহকারী শিক্ষক মঞ্জুর হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক হামিদা খাতুন, শিক্ষক প্রতিনিধি আলমগির কবীর ও বিদায়ি শিক্ষার্থীদের মধ্যে আসমা সুলতানা জেরিন বক্তব্য রাখেন।
এবছর মানবিক বিভাগ থেকে ২০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন মোট ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *