ঢাকাWednesday , 10 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত এক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 November 2021, 22:51

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর ২ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান জানান, বুধবার (১০ নভেম্বর) সকাল ৮.৩০ মিনিটে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় মটর সাইকেল চালক ইঞ্জিনভ্যান কে পাশ কাটাতে গিয়ে পথচারী পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল আলিম (৪৩) কে ধাক্কা দিলে চালক সহ ২ জন মারাত্বক আহত হয়।

এসময় স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করে। মোটরসাইকেল চালক যুগিপুকুরিয়া গ্রামের শাহজাহান গাজীর পুত্র আব্দুল্লাহ গাজী (২৭) এর অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদরহাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এদিকে সকাল ১০ টায় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সন্নিকটে রাস্তা পারাপারের সময় দ্রæতগাগী মোটরসাইকেলের ধাক্কায় তালার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী লাল হালদারের ছেলে সুবাস হালদার (৭০) মারাত¦ক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটকেলঘটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসাপাতালের জরুরী বিভাগ সুত্রে জানা গেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: নাজমুল হুদা মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান সব বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *