ঢাকাWednesday , 10 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নগদ টাকাসহ শিশু সন্তানকে উদ্ধারের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 November 2021, 22:42

সাতক্ষীরায় এক কুরিয়ার কর্মী স্বামীর রক্ষিত নগদ টাকাসহ শিশু সন্তানকে নিয়ে পরোকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্ত্রীর কবল থেকে টাকা এবং সন্তান উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে সাতক্ষীরা দেবহাটার চাঁদপুর গ্রামের মেহের আলীর ছেলে বর্তমানে শহরের সুলতানপুর এলাকার শওকত আলীর বাড়ির ভাড়াটিয়া রেজাউল ইসলাম। তিনি বলেন আমি স্থানীয় একটি কুরিয়ারে ডেলিভারি ম্যান হিসেবে চাকুরি করি। বিগত ৯ বছর পূর্বে পটুয়াখালী জেলার বাধঘাটা গ্রামের খলিল সরদারের কন্যা রুবিনা খাতুনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর আমার ঔরষে রুবিনার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার বয়স সাড়ে তিন বছর। আমি প্রতিদিন সকালে কুরিয়ার অফিসে চলে আসি আর রাতে বাড়ি ফিরি।

এ সুযোগে আমার স্ত্রী রুবিনা খাতুন সাতক্ষীরা শহরের গোপিনাথপুর গ্রামের লিয়াকত মোল্লারর পুত্র ইউসুফ মোল্লার সাথে মোবাইলে কথা বলার এক পর্যায়ে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি আমি অবগত হওয়ার পর শুধু মাত্র শিশু পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে মিমাংসার চেষ্ঠা করি। কিন্তু ইউসুফ আলীর পরোকিয়া প্রেমের ফাঁদে পড়ে আমার স্ত্রী রুবিনা খাতুন উন্মাদ হয়ে পড়ে। একপর্যায়ে গত ৮ নভেম্বর‘২১ তারিখে আমি কুরিয়ার অফিসে চলে আসলে ঘরে রক্ষিত আমার বিধবা বোনের ১লক্ষ ৬৪ হাজার নগদ টাকা, দেড় লক্ষাধিক টাকার সোনার গহনাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল ট্রাকে তুলে একমাত্র শিশুপুত্রকে সাথে নিয়ে পরোকিয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। রাতে অফিস শেষে বাড়ি ফিরে দেখি আমার ঘরে কিছুই নাই, আমার সন্তানও নাই। আর রুবিনা খাতুনের মোবাইল নাম্বারটি বন্ধ।
তিনি আরো বলেন আমি তিল তিল করে আমার সোনার সংসারটি গড়ে ছিলাম। অথচ পরোকিয়ার বলি হয়ে তা ভেঙে চুর্ণ হয়ে গেল। আমার সাথে সংসার করার দরকার নেই কিন্তু আমার বিধবা বোনের সঞ্চিত টাকা এবং আমার কলিজার টুকরো সন্তানকে কেন নিয়ে গেল? যে নারীর কাছে নিজের সূখই বড় তার কাছে আমার সন্তান কোনদিন ভালো থাকতে পারে না। জানি না কিভাবে আছে আমার সন্তান। নিশ্চয় কত কষ্ট পাচ্ছে। ওই পরোকিয়া প্রেমিক কখনো আমার সন্তানকে ভালো চোখে দেখবে না। আমার সন্তানটিকে আমি ফেরত চাই, আমার টাকা ফেরত চাই। আমি ওই রুবিনা কাছ থেকে আমার বোনের রক্ষিত টাকাসহ আমার ৫লক্ষাধিক টাকার মালামালগুলো উদ্ধার এবং আমার একমাত্র সন্তানকে ফিরে পাওয়ার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *