নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় ৮দলীয় নক আউট আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বুধহাটা ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকালে বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বুধহাটা যুব কিশোর সংসদ।
প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলাটি উদ্বোধন করে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপি বলেন- সুস্বাস্থ্যের অধিকারি হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। যুবকদের সঠিকভাবে গড়ে তুলতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না। যুবকদের মাদকাসক্তি থেকে দুরে রাখতে আশাশুনির ১১ টি ইউনিয়নের ২৫টি মাঠ সংস্কার করা হয়েছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের স্কুলে পাঠানো যেমন জরুরী ঠিক তেমনি সুস্বাস্থ্যের অধিকারী করতে তাদের মাঠে পাঠানো জরুরী। ।
উপজেলা আ’লীগ নেতা প্রভাষক মাহবুবুল হক ডাবলু ও যুবলীগ নেতা নূরুজ্জামান জুলুর সার্বিক ব্যবস্থাপনায় খেলার পুরস্কার বিতরণ করেন সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান, থানা অফিসার ইনচার্জ মু. গোলাম কবির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বুধহাটা ইউনিয়ন আ’লীগ সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ প্রমুখ। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, আছাদুল হক, ইমরান হোসেন, ইউনুচ আলী এবং ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।
