ঢাকাWednesday , 10 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 November 2021, 22:14

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বেলা ১২টায় মাদ্রাসার পাঠ কক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. স.ম গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যুৎসায়ী সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান, প্রভাষক শরিফুল ইসলাম, আহছানিয়া মিশন এতিমখানার ক্যাসিয়ার আলহাজ¦ মো. আবু দাউদ প্রমুখ। আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার জন্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান। এসময় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আযাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *