ঢাকাTuesday , 9 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 November 2021, 22:14

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের নবীণ বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম কাদের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. জামিলুজ্জামান ও মো. সিরাজুল ইসলামসহ বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং এস.এস.সি শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *