ঢাকাThursday , 4 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তরশ্রীপুর ফাইনালে

admin
October 4, 2018 11:06 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় জয় পেয়েছে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় কস্মচ ক্লাবের আয়োজনে কুশুলিয়া ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ও শ্যামনগরের রোকন বুক ডিপো মাইচয়েস মাইওয়ান ফুটবল একাডেমি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে শ্যামনগরের রোকন বুক ডিপো মাইচয়েস মাইওয়ান ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা পরিচালনা করেন শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি হিসেবে ছিলেন তৈয়েবুর রহমান বাবলু, সৈয়দ মোমেনুর রহমান ও সুকুমার দাশ বাচ্চু।
এর আগে কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মোফাখখারুল ইসলাম নীলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। কাজী আব্দুর রহমান বাবু ও মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম দুলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম কদম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফা প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় আশাশুনির বিজিএম ক্লাব ও কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ পরস্পর মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।