ঢাকাSaturday , 6 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাজলায় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 November 2021, 22:37

নলতা (কালীগঞ্জ)প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে অবস্থিত অভিরননেছা কোরআনীয়া মাদ্রাসার নতুন নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর)আছরের নামাজের পর এই ভবন উদ্বোধন করেন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডীয়লজি বিভাগের বিভাগীয় প্রধান ও অভিরননেছা কোরানীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা: এস.এম. আব্দুল ওহাব ।

অভিরননেছা কোরানীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা: এস.এম. আব্দুল ওহাব এর অর্থায়নে এ ভবন নির্মিত হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কাজলা জামে মসজিদের খতিব মাওলানা মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উত্তর কাজলা জামে মসজিদ পরিচালানা পরিষদের সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন অভিরননেছা কোরআনীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা: এস.এম. আব্দুল ওহাব । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান মো: আজিজুর রহমান ,তিনি বলেন,এলাকার বহু প্রতিষ্ঠানে ডাঃ এস এম আব্দুল ওহাব ভাইয়ের অংশীদারিত্ব রয়েছে,তার ভালোবাসার প্রশংসা করলে শেষ হবে না।

অভিরননেছা কোরআনীয়া মাদ্রাসার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আবু বকর সিদ্দীক মনবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ)এর নির্বাহী পরিচালক মো: আজহারুল ইসলাম ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,মাসুদুল হক, উত্তর কাজলা জামে মসজিদ পরিচালানা পরিষদের সহ-সভাপতি আনারুল ইসলাম,মাহবুবুর রহমান মিন্টু ,শুকুর আলী,আনিছুর রহমান প্রমুখ। অভিরননেছা কোরআনীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা: এস.এম. আব্দুল ওহাব বলেন,এই প্রতিষ্ঠান এলাকার সকলের তাই এই প্রতিষ্ঠানকে এলাকার আলোকিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে,পাশাপাশি প্রতিষ্ঠানটি যাতে ভবিষ্যতে এলাকার মডেল মাদ্রাসায় পরিণত হতে পারে, সেদিকে সকল কে লক্ষ্য রাখতে হবে । মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ)এর নির্বাহী পরিচালক মো: আজহারুল ইসলাম বলেন , এই মাদ্রাসাটি ১৯৮৯ সাল থেকে এলাকার শিশুদের পবিত্র কোরআন শিক্ষায় শিক্ষিত করে আসছে ,ভবিষতে যাতে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *