ঢাকাSaturday , 6 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 6 November 2021, 17:30

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের দুই বছর মেয়াদী ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের সার্কিট হাউস মোড়ে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে মাসিক সভায় ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি গাজী মোক্তার হোসেনকে সভাপতি ও জাতীয় দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়।

এছাড়া নবগঠিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন দৈনিক দৃষ্টিপাতের স্টাফ রিপোর্টার মো. শাহজাহান আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক একুশের বাণীর জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি জাহিদুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাতীয় দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি মো. মামুন হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক নওয়াপাড়ার সাতক্ষীরা সদর প্রতিনিধি মো. শিমুল হোসেন বাবু, কার্যকরী সদস্য দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার অ্যাড. নজরুল ইসলাম, কার্যকরী সদস্য জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার মো. আজহারুল ইসলাম, কার্যকরী সদস্য দৈনিক সাতনদী পত্রিকার নব কুমার দে, কার্যকরী সদস্য আজকের সাতক্ষীরার শেখ মনিরুজ্জামান ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাশ।

সভায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাসিক সভায় ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক ও গঠণমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *