ঢাকাFriday , 5 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 November 2021, 22:52

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, “মসজিদ আল্লাহর ঘর।

নতুন নতুন মসজিদ নির্মাণের পাশা পাশি সুন্দর মনের মানুষ ও মুসুল্লী তৈরী করতে হবে। এলাকা ও সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনমানুষের স্বার্থে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। পাশের বাড়ির লোকটি কি করছে। সে খেয়াল রাখলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠতে পার বেনা। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে এবং সকলের ভাল হয় সেই কাজটি করতে হবে। তাহলে সমাজ সংসার সবখানে শান্তি ফিরে আসবে। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ইসলামপুরের রাস্তাটি পাকা করাসহ মসজিদের উন্নয়নকল্পে তার পক্ষ থেকে সহযোগিতার আশ^াস প্রদান করেন।”

৬০ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভিত বিশিষ্ট দুইতলা মসজিদটি নির্মাণ করা হচ্ছে। বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনি অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *