ঢাকাThursday , 4 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের কাশিমাড়ীতে প্রাণ বৈচিত্র্য রক্ষায় বিতর্ক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 4 October 2018, 22:31

শ্যামনগর প্রতিনিধি: ‘উন্নয়নের শর্তে জীববৈচিত্র্য ধ্বংস মানব সভ্যতা ধ্বংসের নামান্তর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের কাশিমাড়ীতে প্রাণ বৈচিত্র্য রক্ষায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবার) সকাল ১১টায় সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে ও বেসরকারি সংস্থা বারসিক’র সহযোগিতায় উপজেলার গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল।
কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয় ও গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার এই প্রতিযোগিতায় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সিডিও ইয়ুথ টিমের কাশিমাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জিএম হুমায়ূন কবির হিমু, গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিরউদ্দিন ও কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বিজ্ঞান) আনন্দ মন্ডল।
সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক তানভীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের কাশিমাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মহসিন হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক আল মামুন, ক্রীড়া সম্পাদক তাহমিদ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সাহদুর রহমান, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *