ঢাকাThursday , 4 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 November 2021, 23:18

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ সুকুমার দাস (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি এলাকার মৃত কৃষ্টপদ দাসের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা দাঁতপুর ভাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
ওই সময়ে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী সুকুমারকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *