ঢাকাSaturday , 21 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আশরাফ সভাপতি, মোতাহার সম্পাদক

admin ঢাকা
আপডেট: 21 July 2018, 17:04

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক ও এনটিভির প্রতিনিধি আশরাফ-উজ-জামান খান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের মোতাহার হোসাইন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ জুলাই) প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে, আশরাফ-উজ-জামান খান (দৈনিক ইত্তেফাক/এনটিভি) ২০ ভোট পেয়ে সভাপতি ও মোতাহার হোসাইন (দৈনিক সমকাল) ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে প্রেসক্লাবের ৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোট প্রদান করেন।
এছাড়া, সহ সভাপতি পদে আব্দুস সাত্তার মোল্যা (দৈনিক সংগ্রাম) ও রুহুল কুদ্দুস (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদকের পদে মাহাবুর রহমান টুলু (দৈনিক নবচেতনা) ও অধ্যক্ষ এমআর মঈন (দৈনিক দক্ষিণাঞ্চল), কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান (দৈনিক সংবাদ ), দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম (দৈনিক আমার সংবাদ ও সুপ্রভাত সাতক্ষীরা) ও গ্রন্থাগার সম্পাদক পদে শাহিনুর রহমান (দৈনিক ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে কে এম কবির হোসেন (দৈনিক জনকন্ঠ), আব্দুর রহমান (দৈনিক মানব জমিন), নূরুল ইসলাম খান (দৈনিক কালেরকন্ঠ), আব্দুর রাজ্জাক (দৈনিক আজকালের খবর) ও রুহুল আমীন খান (সাপ্তাহিক দেশ জনতার কথা) নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশন ছিলেন মাষ্টার আব্দুস সালাম এবং সহকারি নির্বাচন কমিশনার ছিলেন সিদ্দিকুর রহমান ও আব্দুল মোমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *