ঢাকাWednesday , 3 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 November 2021, 22:26

বাপ্পী সরকার, চাম্পাফুল প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজাম বুধবার দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহলার ও হাট-বাজারে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়নের বালাপোতা, উজিরপুর, চাম্পাফুল ও কালিবাড়ী বাজারসহ বিভিন্ন পাড়া-মহলার নৌকা প্রতিকে ভোট চেয়ে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি ইউনিয়ন বাসীর সমার্থন, দোয়া ও নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। একই সাথে তিনি নির্বাচিত হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নের দৃড় প্রত্যায় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আরিফুল রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র লীগের সভাপতি জনি বিশ্বাস, ইউপি সদস্য সাইদুজ্জামান খান, আব্দুল জলিল, বালাপোতা বাবার ধামের সভাপতি, প্রভাষক দীলিপ সরকার, বালাপোতা উত্তরণ সংঘের সভাপতি অনুপম সরকার, সাধারণ, শিক্ষক সঞ্জয় সরকার, উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সুব্রত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *