ঢাকাWednesday , 3 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 November 2021, 22:11

এস, এম, মোস্তফা কামাল: বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর(বুধবার) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম, জগলুল হায়দার।অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের সঞ্চলনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, প্রভাষক অলিউর রহমান,আওয়ামী লীগ নেতা প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান কে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের ভিতর নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতার স্মরণে ১মিনিট দাড়িয়ে নীরবতা পালন, আলোচনা সভা ও তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মুফতি মাওঃ আব্দুল খালেক দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *