ঢাকাWednesday , 3 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে প্রখ্যাত সংগীতশিল্পী নৃপেন্দ্রনাথ রায় আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 November 2021, 22:07

এস এম শরীফ (বড়দল) আশাশুনি প্রতিনিধি: দক্ষিণ বাংলার প্রখ্যাত সংগীতশিল্পী, সাংস্কৃতিক মনো ও হারমোনিয়াম মাস্টার নৃপেন্দ্রনাথ রায় পরলোক গমন করেছেন। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মৃত যজ্ঞেশ্বর রায়ের ছেলে নৃপেন্দ্রনাথ রায় (৭৫) স্টক জনিত কারণে গত মঙ্গলবার (২রা নভেম্বর ) বিকাল সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার(৩রা নভেম্বর ) দুপুরে বুড়িয়া সার্বজনীন ও শিব মন্দির শ্মশানে তার শেষকৃত্য করা হয়। এসময় বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপির চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা, ইউপি সদস্য প্রার্থী ও সাংবাদিক এস এম শরীফ, আত্মীয়-স্বজন সহ সহস্রাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শুক্রবার (২৯শে অক্টোবর) তাঁর স্ত্রী সবিতা রায় (৭০) পরকাল গমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *