ঢাকাThursday , 4 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে দুর্যোগ প্রশমনে চিত্রাংকন প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 4 October 2018, 21:41

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের বুড়িগোয়লিনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আক্টোবার) দুপুর ১টায় ওয়ার্ল্ড ফুড প্রোপ্রাম (ডব্লিউএফপি) ও সুশীলনের আয়োজনে নবযাত্রা প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮২নং কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নবযাত্রা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মহাদেব রায় এবং সুমি সুলতানার পরিচালনায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী এই তিনটি বিষয়ে বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
এসময় শিক্ষক-শিক্ষিকার মধ্যে মো. বেলাল আহমেদ, দীলিপ কুমার মন্ডল, উমা রাণী, দেবদুলাল সরকার, দীপংকর জোয়াদ্দার, অপূর্ব সুন্দর মন্ডলসহ শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৫ম শ্রেণির ফারজানা ইসলাম আঁখি ১ম স্থান, ৪র্থ শ্রেণির সাউদিয়া আক্তার ২য় স্থান ও ৪র্থ শ্রেণির জয় মুন্ডা ৩য় স্থান অধিকার করেছে।
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *