মাশকুরা খাতুনের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি’র গভীর শোক
মাহফিজুল ইসলাম আককাজ: ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র মাতা মাশকুরা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সিবি হসপিটালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না—রাজিউন)। মরহুমার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এদিকে ব্রহ্মরাজপুর তার গ্রামের বাড়িসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

Leave a Reply