ঢাকাThursday , 4 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আঁঠারমাইলের বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 4 October 2018, 21:33

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের আঁঠারমাইলের ২৫নং বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সুষ্ঠুু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যালয় চত্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হোসেন, বাদুড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোজহার আলী বিশ্বাস ও ইউপি সদস্য আলমগীর কবির সবুজের পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে নুরুজ্জামান দফাদার (ফুটবল) ২৬৫ ভোট পেয়ে ১ম স্থান অর্জন করেছে এবং দীন মোহাম্মদ সরদার (চেয়ার) ২৫২ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেছে।
অপর প্যানেলে কামরুজ্জামান চঞ্চল (বই) ১৬৩ ভোট পেয়ে ৩য় এবং আব্দুল মান্নান সরদার (মোরগ) ১৩৫ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেছে। নির্বাচনে ৪৭২জন ভোটারের মধ্যে ৪১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া নুরজাহান বেগম ও জেসমিন বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ছবি রানী সরকার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. ফারুক হোসেন। সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক শাহিদা খাতুন, আব্দুস সাত্তার মোড়ল, দুলাল কৃষ্ণ, জিন্নাত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *