ঢাকাSaturday , 30 October 2021
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে নৌকার প্রার্থীর বাড়িতে বোমা হামলার অভিযোগ!


October 30, 2021 3:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রাণী অধিকারির বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীর তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে।

তারা হলেন কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার লিয়াকাত শেখ’র ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন (৩২), একই এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে শেখ নাজমুল ইসলাম (২৩) ও শেখ আব্দুর রশিদের ছেলে শেখ মিলন হোসেন (৩৬)।

কৃষ্ণনগর ইউনিয়নের নৌকার প্রার্থী শ্যামলী রাণী অধিকারি জানান, আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী। তবে দলীয় প্রার্থী হওয়ার পর থেকে আমার প্রতিপক্ষ গ্রæপ আমাকে নিয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এরই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আমার বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। ওই সময়ে আমিসহ আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করি। তখন স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময়ে ঘটনাস্থল থেকে একটি ম্যানি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
ব্যাগটি খুলে দেখা যায় আমার প্রতিপক্ষ ইউনিয়নের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাফিয়া পারভীনের চাচাতো ভাইয়ের কয়েকটি ছবিসহ কিছু টাকা রয়েছে ওই ব্যাগের ভেতর।
পরবর্তীতে পুলিশ আমার তিন জন কর্মীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। আমি আমার কর্মীদের মুক্তি চাই।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবরটি শুনে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
তারা কোন দলের সেটি বড় বিষয় নয়। আমরা তদন্ত করছি। যদি তাদের কোন সংশ্লিষ্টতা থাকে তবে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে, আর যদি সংশ্লিষ্টতা না থাকে অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।