ঢাকাFriday , 29 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমাকে আপনাদের খাদেম হওয়ার সুযোগ দিন: নৌকার মাঝি কাশেম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 October 2021, 22:56

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা সোনার বাংলা ক্লাব চত্বরে কুশুলিয়ার নৌকার মাঝি শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্ এর পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনার বাংলা ক্লাবের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক কওছার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পল্লী চিকিৎসক আবু তাহের, হাফেজ সাজেদুজ্জামানসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

পথ সভায় কুশুলিয়ার নৌকার মাঝি শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, আগামি ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি আপনাদের সন্তান। আপনারা আমাকে নির্বাচিত করুন। আমি আধুনিক কুশুলিয়া ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো। এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানির সমস্যার সমাধান, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষদ গড়ে তুলবো। কুশুলিয়া পরিষদ হবে সম্পূর্ণ দালাল মুক্ত। আমাকে নির্বাচিত করে আপনাদের খাদেম হওয়ার সুযোগ দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *