ঢাকাThursday , 4 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ইট ভাটার শ্রমিককে জবাই করে হত্যা

admin ঢাকা
আপডেট: 4 October 2018, 21:24

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে তরিকুল ইসলাম (১৫) নামে ভাটা শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ অক্টোবর) রাতে উপজেলার সাতবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম সানার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম বুধবার রাতে বাড়িতে ছিল। সকালে তার বড় ভাই শরিফুল ইসলাম ধান ক্ষেতে পানি দিতে যাওয়ার সময় বাড়ির পাশেই বাগানে জবাই করা তরিকুল ইসলামের লাশ দেখতে পায়। তার ডাক চিৎকারে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং হত্যার ঘটনায় নিহতের চাচা মকছেদ আলি সানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, নিহতের পরিবারের সাথে চাচা মকছেদ আলি সানার দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পেটে ও দুই হাতে ধারালো অস্ত্রের কোপসহ জবাই করে হত্যাকা- ঘটানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত তরিকুল ইসলামের চাচা মকছেদ আলি সানাকে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *