দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার গোপাখালিতে একতা ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয় গোপাখালি রহিমপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রক্তের গ্রæপ পরীক্ষা করেন প্যাথলোজিস্ট প্রদীপ কুমার ও বিপ্লব কুমার মন্ডল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শরিফ হোসেন (শরিফ), বর্তমান সভাপতি রাজু ইসলাম (রাজ), সহ-সভাপতি হিনুর ইসলাম (শাহিন), সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (সুজন), কোষাধক্ষ্য সম্পাদক নাইমুর রহমান (নাইম), সাবেক সহ-সভাপতি রাসেল হোসেন, সেচ্ছাসেবক ফয়সাল হোসেন, ফরিদুর ইসলাম, স্বেচ্ছাসেবিকা রেবেকা সুলতানা, ইরানি সুলতানা জ্যোতি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় গোপাখালি সহ আশেপাশের গ্রামের ৪শতাধীক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করা হয়।

Leave a Reply