ঢাকাThursday , 28 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ায় আ’লীগ নেতার নির্বাচনি সভায় হামলার জেরে থানায় মামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 October 2021, 22:39

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আনুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থীর পথ সভার মঞ্চে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এখনো কোন আসামি গ্রেফতার হয়নি।
আনুলিয়া ইউনিয়নের মীর্জাপুর গ্রামের মৃত সামছুর রহমান সানার ছেলে ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাহাবুদ্দিন সানা বাদী হয়ে দায়েরকৃত মামলা (নং ১৭ তাং ২৬/১০/২১) সূত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন ইউনিয়নে নির্বাচনি প্রচার, পথ সভা ও মতবিনিময় সভা করে আসছেন। আসামি কাকবাসিয়া গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে এটিএম সামছুজ্জামান ওরফে এটিএম, মৃত নূরুল ইসলাম গাজীর ছেলে আঃ করিম, বাবুর আলি সানার ছেলে সিরাজুলসহ ১০/১২ জন এতে ক্ষিপ্ত হয়ে তাকে (প্রার্থী সাহাবুদ্দিন) মারধর, খুন জখম করে লাশ গুম করার হুমকী দিয়ে আসছিল। ফলে তিনি ১৪/৮/২১ তাং আশাশুনি থানায় ৫৬০ নং সাধারণ ডায়রী করেন। এতে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে পথ সভায় বাধা সৃষ্টি ও হুমকীধামকী প্রদর্শন করতে থাকে।

গত ২৫ অক্টোবর কাকবাসিয়া বাজারে প্রার্থীর নির্বাচনি পথ সভা চলাকালে (মাগরিবের নামাজের বিরতির সুযোগে) বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে আলমগীর আলম লিটনের পরোক্ষ হুকুমে আসামিরা মঞ্চে হামলা চালিয়ে স্টেজ, চেয়ার, টেবিল ভাংচুর করে। ইউনিয়ন যুবলীগ সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন প্রতিবাদ করতে গেলে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে হেলালের মাথায় কোপ দিলে তিনি চেয়ার দ্বারা ঠেকাতে সক্ষম হলে জীবনে রক্ষা পান। এসময় চারিদিক থেকে লোকজন ছুটে আসতে থাকলে আসামিরা প্রার্থী সাহাবুদ্দিনের পক্ষের লোকজন যেখানে পাবে সেখনে মারধর ও খুন জখম করে লাশ গুম করবে বলে হুমকী দিয়ে কেটে পড়ে।
এলাকার উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন সামনে রেখে প্রতিহিংসা পরায়নতা ও আইন শৃংখলা পরিস্থিতি অবনতিশীল করার এহেন ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগের কারন হয়ে দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *