ঢাকাThursday , 28 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা


October 28, 2021 10:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ পরিচালক এ.এস.এম আক্তার প্রমুখ। আলোচ্যসূচির মধ্যে ছিল নির্বাচন ও বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অফিস সহকারি মো. কামরুল ইসলামসহ যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।