ঢাকাThursday , 28 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় অসামাজিক কার্যকলাপ: ৫ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 October 2021, 22:04

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। জানা যায়, বুধবার (২৭ অক্টোবর) রাত ১১ টার দিকে পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা সুলতান হাজীর মালিকানাধীন বিল্ডিং লোকনাথ ক্লিনিক এর চতুর্থ তলার পূর্ব পাশের ভাড়া দেয়া রুমের ভাড়াটিয়া নিলুফা ইয়াসমিন এর ভাড়া রুমের শয়ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপ কালীন অবস্থায় ৩ জন পুরুষ ও ২ জন নারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, পাটকেলঘাটা থানার খলিষখালী গ্রামের মৃত আল আমিন শেখের কন্যা নিলুফা ইয়াসমীন (৩৩), খুলনা জেলার ডুমুরিয়া থানার বেতাগ্রামের তালেব গাজীর পুত্র মো: ফজর আলী (৩৮), একই থানার চুকনগর এলাকার আজিজ শেখের কন্যা আখি মনি (১৯), সাতক্ষীরা জেলার তালা থানার ধুলন্ডা গ্রামের সুনীল কুমার দাসের পুত্র চিরঞ্জিত দাস (২৭) ও একই গ্রামের সুকুমার দাসের পুত্র মিন্টু দাস (৩৬) । পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় ননএফআয়ার ৪৩/২১ প্রসিকিউশন করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *