ঢাকাWednesday , 27 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি ঘোড়া উপহার ভারতীয় সেনাবাহিনীর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 October 2021, 23:20

বেনাপোল প্রতিনিধি : উপহার স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বুধবার (২৭ অক্টোবর) সকালে সাড়ে ১১টায় বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড দিয়ে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন, কোলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়ালসহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর ট্রাকে করে সাভার সেনানিবাসে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *