ঢাকাTuesday , 26 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মিলন-সম্পাদক দ্বীপ

admin
October 26, 2021 6:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেছে জেলা কমিটি। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ৫টায় জেলা ছাত্রলীগের জরুরী সভায় আগামী এক বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়। মিটিতে সভপতি পদে মিলন কুমার রায় ও সাধারণ সম্পাদক পদে ফারদীন এহসান দ্বীপকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ সভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ, মইনুল ইসলাম, শেখ ফাহিম কার্জন, ফরিদ হাসান জুয়েল, মেহেদী হাসান সোহাগ, গোপীনাথ শীল, ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় দে, শাওন আহম্মেদ মোড়ল, নুর হোসেন রাজন, শেখ আওয়াল হোসাইন, রাসেল পারভেজ রাব্বি, সাংগঠণিক সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদ, সৈয়দ আকিব, শাহরিয়ার নাফিজ, নয়ন হোসেন, দপ্তর সম্পাদক আল মামুন হোসেন, উপ দপ্তর সম্পাদক সেফায়েত গাজী, প্রচার সম্পাদক দেব প্রসাদ পাল ও উপ প্রচার সম্পাদক তানভির আহম্মেদ দীপ্ত।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ জানান, প্রকৃত আ.লীগ পরিবার নিয়মিত ছাত্র ও দলের দুঃসময়ে যারা কাজ করেছে তাদেরকে মূল্যায়ন করে তালা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দিয়েছে বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন। তাদের নেতৃত্বে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ এগিয়ে যাবে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, সংগঠণকে গতিশীল করতে তালা উপজেলা ইউনিট ও পৌর শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। তালা উপজেলা শাখার ২২ সদস্য বিশিষ্ট ও সাতক্ষীরা পৌর শাখার আংশিক কমিটিতে হাসানুজ্জামান মিলন ও সাধারণ সম্পাদক পদে তাওহিদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।