ঢাকাMonday , 25 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় খলিলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 October 2021, 22:23

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাজরা গ্রামের মৎস্য ব্যবসায়ী খলিল গাজী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত খলিল গাজীর রুহের মাগফিরাত কামানার্থে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকালে খাজরা বাজারস্থ তোফাজ্জেল হোসেন মোড়লের মৎস্য সেটে সেটের ব্যবসায়ী মালিকগন ও মৎস্য ব্যাপারীদের যৌথ আয়োজনে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাজরা বাজার আল হেরা জামে মসজিদের ইমাম মাওঃ শহিদুল ইসলামের সঞ্চলনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে দ্বীন ও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আনুলিয়া ইউনিয়নের বাগালী জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল গফুর,খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার রুহুল আমিন বক্তব্য রাখেন।

এসময়,কাটা মালিক আনারুল ইসলাম,সাইফুল ইসলাম গাজী,মিজানুর গাইন,ইউনুছ,রবিউল মোড়ল,মালেক গাইন,মজিদ মোড়ল,ব্যাপারী ইমদাদুল গাজী,রবিউল ইসলাম,গফ্ফার গাজী,স্থানীয় ব্যবসায়ী সামাদ গাজীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নিহত মৎস্য ব্যবসায়ী খলিল গাজীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা ও তাবারক বিতন করা হয়।
উল্লেখ্য,২১ অক্টোবর সকাল ১১টার দিকে খাজরা মৎস্য আড়ত থেকে মাছ কিনে বিক্রি করে ফেরার পথে সড়ক খলিল গাজী রড়দল গোয়ালডাঙ্গা সড়কে দূর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *