সখিপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর শোডাউন
মীর খায়রুল আলম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন রতনের নির্বাচনি শোডাউন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গঠিত মনোনয় বোর্ডের সভায় ৩য় ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয় চূড়ান্ত করা হয়। এতে দেবহাটার সখিপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনকে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়। এরপর ঢাকা থেকে সোমবার নির্বাচনি এলাকায় পৌঁছালে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইউপি সদস্য আকবর আলী, আব্দুল খালেক ভোলা, ইউপি সদস্য আবুল হোসেন, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিক কুমার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনুদ্দীন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, আওয়ামীলীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, জাহিদ হোসেন, সেরাজুল ইসলাম, মনিরুজ্জামান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীবৃন্দ।
এসময় আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহŸান জানান দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

Leave a Reply