কাদের মহিউদ্দীন, দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে ২৫ অক্টোবর, ২১ ইং সোমবার সকাল ৯ টায় মাদক বিরোধী সাইকেল র্যালি উদ্বোধন করলেন জেলা আ. লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ নজরুল ইসলাম। ‘মাদক মুক্ত সমাজ গড়ি, জীবনকে ধন্য করি’ এই ¯েøাগানকে সামনে রেখে এবং দেবহাটা উপজেলাসহ সর্বস্তরের জনগনকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষে দেবহাটায় সাতক্ষীরা তথা দেশের মধ্যে সবচাইতে বড় ৪শত সাইক্লিষ্ট সহ ৫০০ জন অংশগ্রহণে মাদক বিরোধী প্ররোচনামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার পুষ্পকটি ভাটা ফুটবল মাঠে উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন জেলা আঃলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, জেলা আঃলীগ নেতা আলহাজ¦ রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও রাফসান গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সঞ্চালনায় মাদক বিরোধী র্যালিটি উদ্বোধনের পরে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট ও দেবহাটা উপজেলা সদরে পথ সভা অনুষ্ঠিত হয়। সকল পথসভায় কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পাসহ জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। শেষে পারুলিয়ায় রায়হান চত্বরে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ। সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক আর.কে.বাপ্পার সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। র্যালি এবং পথসভা ও উদ্ভোধনী অনুষ্ঠান ফেয়ার মিশন ফেইসবুক আইডি থেকে সরাসরি লাইভ দেখানো হয় এবং র্যালিটি রাস্তার দুধারে শত শত নারী পুরুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান। আয়োজক কমিটির পরিচালক কাদের মহিউদ্দীন সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
