ঢাকাSunday , 24 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালোবাসায় সিক্ত নওয়াপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 October 2021, 22:31

মীর খায়রুল আলম: নওয়াপাড়া ইউনিয়নের সর্বস্থরের মানুষের ভালোবাসায় সিক্ত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী। রবিবার বিকাল ৫টায় সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে এ গনসংবর্ধনা প্রদান করা হয়।

গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গঠিত মনোনয়ন বোর্ডের সভায় ৩য় ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এতে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাবেক আলীকে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়। এরপর ঢাকা থেকে রবিবার সাহেব আলী নির্বাচনী এলাকায় পৌঁছালে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম রায়, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান (মামুন), ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছবিলর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুর রহমান (রব), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন গাজী, সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক বাবু তাপস রায়, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সদস্য সাব্বির আহম্মেদ, শেখ হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান সুমন, আব্দুল আলীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *